শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্দিক জুবায়েরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার গণমাধ্যমে বলেন, “সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্দিক জুবায়েরকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের শুরুতে এই দাবির পক্ষে ছিলেন না। তবে শিক্ষর্থীদের তীব্র আন্দোলনের তীব্রতা মুখে ওই রাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

