শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করল যৌথবাহিনী

নড়াইলের কালিয়ায় এক শিক্ষার্থীর ঘর থেকে উন্নতমানের একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এই রাইফেলটি উদ্ধার করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সোহান মোল্যা (২৬)। তিনি ওই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তবে অভিযান শুরুর আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানায় সেনাবাহিনী।
জানা গেছে, উদ্ধার হওয়া রাইফেলটি ৪.৫ ক্যালিবারের, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত। এই অস্ত্র ব্যবহার করে সোহান এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযানটি চালায়।
অভিযানে আবুল কালামের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। পরে সোহানের ঘরের বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।
ঘটনার পর উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অস্ত্র উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

