শেখ হাসিনাই আ.লীগকে কলঙ্কিত করে দেশ থেকে পালিয়েছে: মামুনুল হক

শেখ হাসিনাই আওয়ামী লীগের মতো দেশে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে কলঙ্কিত করে দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
শনিবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, দেশের এক সময়ের স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়ে কারাগার বরণ করে নিয়েছিলেন, কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে দেশে পালিয়ে যাননি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়লেও দেশ থেকে পালিয়ে যাননি। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও নিজ দলে নেতাকর্মীদের আগলে রেখেছেন।
তিনি আরও বলেন, দেশে ইতিহাস প্রমাণ করে, যে দেশের ছাত্র-জনতা হাসিমুখে প্রাণ দিতে জানে, যারা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। তেমনই স্বৈরাচার শেখ হাসিনাও তাদেরকে মারতে পারে নাই। শেখ হাসিনাকেই নিজের তল্পিতল্পাসহ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাই দেশের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে সারাদেশের মানুষের সামনে কলঙ্কিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

