শেখ হাসিনাকে দেশে এনে ট্রাইব্যুনালেই ফাঁসি দেয়া হবে: হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, যে ট্রাইব্যুনালে আমাদের দলীয় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালেই ফাঁসি দেওয়া হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাজারে শহীদ জামায়াত ইসলামীর সাবেক এমপি আব্দুল কাদের মোল্লার জীবনী ও কর্ম বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত নতুন চেতনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। যেখানে হত্যা, গুম, অত্যাচার নির্যাতন, লুটপাট, দুর্নীতি থাকবে না। যেখানে অর্থপাচার থাকবে না, দেশের মানুষ আবারও তার গণতান্ত্রিক গণঅধিকার পাবে।

তিনি আরও বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে তার থেকে কয়েকগুন বেশি দুর্নীতি হয়েছে। বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ৬০ লাখ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করা হয়েছে। যা বাংলাদেশে ৩টি বাজেটের সমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

