শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

প্রায় তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকেও খালাস দেওয়া হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, বিগত তিন দশক আগে পাবনার ঈশ্বরদীর রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক, তিলকে তাল করা হয়েছে। ওই সময়ের বিচারিক আদালতের রায় ছিল অমানবিক।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাড. মাহবুবুর রহমান খান, অ্যাড. মাকসুদ উল্লাহ। এর আগে, গত ৩০ জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়।
প্রসঙ্গত, শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন এবং অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এরমধ্যে এ মামলার ৫ জন আসামি মারা গেছেন।
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৯৪ সালে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই বছরের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন তিনি। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে ওই সময় মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

