শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনও ভূমিকা নেই: সমন্বয়ক হাসনাত

শেখ হাসিনার সরকারকে দেশের সাধারণ জনগণ একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করায় তার পদত্যাগপত্রের কোনও ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুকে পোস্টে হাসনাত লিখেছেন, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে সাধরণ জনগণ একটি অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনও ভূমিকা নেই।
এর আগে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর নিকট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও পদত্যাগপত্র নেই বলে মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে রাষ্ট্রপতি মে: সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারে হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মো: মতিউর রহমানকে বলেন, আমি শুনেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে তার কোনও দালিলিক প্রমাণ নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

