শেখ হাসিনাসহ ৩৪৪ সাবেক এমপিকে আসামি করে মামলার আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। গত সোমবার (০৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে ভুক্তভোগী পোশাককর্মী আলাদুল ইসলাম মামলাটির আবেদন করেন ।
বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান জানিয়েছেন, গত ৫ আগস্ট দুপুর ২টার দিকে ঢাকার আশুলিয়া থানার সামনে পোশাককর্মী আলাদুল ইসলামকে গুলি করা হয়। এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার পাশের একটি হাসপাতালে নিয়ে যান। পরে আলাদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আইনজীবী আরো জানান, পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনও মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছে আদালত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ফরহাদ হোসেন, সাবেক মন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে মামলার আবেদন করা হয়েছে। এর বাইরে আরো ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন মামলার বাদী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক এমপি হাবিবর রহমানের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

