শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার

জুলাই গণহত্যার সাথে জড়িত থাকার কারণে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আজাদ মজুমদার জানান, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইল ফোনে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগটি বিশেষ সহায়তা করবে বলে আশা করছে সরকার। এছাড়া শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
তিনি আরো জানান, পাসপোর্ট অফিসগুলতে দালালমুক্ত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের আশ-পাশের কিছু দোকানকে ঘিরে এই দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা শুরু করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

