রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ

শেরপুর শহরে ফ্লাইওভারের দাবিতে গণজাগরণ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর শহরে দীর্ঘদিন ধরে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। এবার সেই দাবিকে আরও জোরালো করতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এই মানববন্ধন ও সমাবেশ আয়োজন করে শেরপুর উপজেলা বিএনপি।

মানববন্ধন শেষে অন্তত ২০ হাজার মানুষের গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান এই স্মারকলিপির কপি গ্রহণ করেন।

ছবি : অন্বেষণ |

শেরপুর শহর বগুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যেখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহর দিয়ে যাতায়াত করেন। শহরের পূর্ব অংশে হাটবাজার, ব্যাংক, পৌরসভা ও থানা থাকলেও পশ্চিম অংশে রয়েছে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস। মহাসড়কের বিভাজকের কারণে শহরের দুই অংশের মধ্যে যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা-বগুড়া মহাসড়ক চার লেনে উন্নীত করা হলেও শেরপুর শহরের জন্য নির্ধারিত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাতিল করা হয়েছে, যা শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বর্তমানে উত্তরের গাড়িদহ বাজার এবং দক্ষিণের মির্জাপুর এলাকায় দুটি আন্ডারপাস থাকলেও, এই দুটি আন্ডারপাসের মধ্যে প্রায় ৮ কিলোমিটার দূরত্ব থাকায় তা কার্যকর সমাধান নয়।

ফ্লাইওভার না থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। গত ৮ মাসে শহরের বিভিন্ন অংশে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৮ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বক্তারা দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানান, যা শহরের দুই অংশের সংযোগ স্থাপনে সহায়ক হবে এবং দুর্ঘটনার হার কমাবে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ (জিএম সিরাজ)। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবর রহমান, শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সালফা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, উলিপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই,

উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ সভাপতি মাহবুবুর আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শহর যুবদলের আহবায়ক সাহাবুল করিম,

উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক শাহ মো. কাওছার আলী কলিন্স, মহিলাদল সভানেত্রী নাসরিন আক্তার পুটি, সাংগঠনিক সম্পাদক, সুইটি আকতার মিষ্টি, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু, শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম ফেরদৌস, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ।

ছবি : অন্বেষণ |

এছাড়া বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি, দলিল লেখক কল্যাণ সমিতি, শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একাত্মতা প্রকাশ করেন।

স্মারকলিপি গ্রহণকালে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “জনগণের দাবি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে তাঁর নিজ বাড়ির...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।শনিবার...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে...

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির...

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: আসিফ মাহমুদ

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫...

বগুড়ার সোনাতলা স্টেশনে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর...