শেরপুরে ইউএনও অফিসের সামনে আদিবাসীদের অবস্থান কর্মসূচী

শেরপুরে ইউএনও অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে মহাসড়কে মিছিল, মানববন্ধন এরপর ইউএনও অফিসের সামনে এই কর্মসূচী পালন করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপর দফায় দফায় হামলা ও লুটপাটের ঘটনায় এই অবস্থান কর্মসূচীর পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন তারা। শেরপুরে ইউএনও অফিসে ক্ষেতমজুর ও ভূমিরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
১৫ দিনের আলটিমেটাম:
কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় হাজার হাজার আদিবাসী তীরধনুক ও লাঠি নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন। সেদিন অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় হলেও অধিকারের জন্য জীবন দিতে পারি। তিনি ঘোষণা দেন, আগামী ১৫ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আদিবাসী ক্ষেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বগুড়া জেলার সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ, শেরপুর উপজেলা কমিটির সভাপতি হরিশংকর সাহা, সন্তোষ কুমার সাহা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ভবানীপুর ইউনিয়নে দেড়শ বছরের অধিক সময় ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ বসবাস করছে। গত ২০১৭ সাল থেকে এপর্যন্ত আদিবাসীদের উপর ২০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এতে তাদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, আবাদী জমি ও পুকুর দখল, তাদের সৎকারে ব্যবহৃত শ্মশান ও কালী মন্দির ভাংচুর এবং শতাধিক নারী পুরুষ ও শিশুকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসকল ঘটনা নিয়ে তারা এপর্যন্ত শেরপুর থানা পুলিশের কাছে অন্তত ২০টি লিখিত অভিযোগ দিয়েছেন।
এর মধ্যে পুলিশ মাত্র ৩টি অভিযোগ এজাহার হিসেবে গ্রহন করেছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেফফতার করে নাই। একই ব্যক্তিরা গত ৬ মার্চ আমাদের আদীবাসী নেতা সন্তোষ কুমার সরকারের বাড়িতে প্রায় ৫ ঘন্টা ধরে সশস্ত্র হামলা চালিয়ে ৯ বিঘা পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও থানার সহযোগীতা চাইলেও সেখানে কোন পুলিশ যায়নি। এতেই প্রমাণিত হয় এই ঘটনায় স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠু সমাধানের দাবি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

