শেরপুরে জনগণের প্রত্যাশা পূরণে বাজেট বাস্তবায়নের আহ্বান পৌর প্রশাসকের

বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যেই এই বাজেট রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বাজেট অধিবেশনে পৌর প্রশাসক আশিক খান বলেন, “শেরপুর পৌরসভাকে একটি উন্নত ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে।”
বাজেটে আয় ধরা হয়েছে, নিজস্ব রাজস্ব ও হাট-বাজার ইজারা ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, আরইউটিডিপি প্রকল্প (দুই অংশে) ৫ কোটি ও ৩০ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ২ কোটি টাকা, কোভিড-১৯ রেসপন্ড ও রিকভারি প্রকল্প ৩ কোটি টাকা এবং নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, আইয়ুব আলী, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসান সহ মতামত দানকারী অনেকে।
অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী সমাজ ও স্থানীয় উন্নয়নকর্মীরা।
শেরপুরের নাগরিক জীবনকে আরও উন্নত ও সহজ করতে এই বাজেট বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন, পৌর প্রশাসক আশিক খান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

