শেরপুরে বাড়ি থেকে তুলে নিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ

বগুড়ার শেরপুরে ১২ বছরের এক শিশু মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানা পুলিশ দু’জন কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে।
এ ঘটনা নিয়ে বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে এদিন দুপুর ১ টার দিকে ওই দুই কিশোরকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একজন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মো. রঞ্জুর ছেলে মো. টুটুল (১৭) ও একই গ্রামের মো: রুবেলের ছেলে মো. তামিম (১৬)। গ্রেফতারকৃতদের আজ দুপুর আড়াইটার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের শিকার হওয়া ওই শিশু মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় ওই ছাত্রী বাড়ির পাশে একাই বসেছিলো। এ সময় ওই দুই কিশোর ছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় টুটুলের বাড়িতে। এই বাড়ির রান্না ঘরে টুটুল ওই মেয়েকে ধর্ষণ করে। ঘটনা নিয়ে বুধবার সকাল ১০ টায় ওই ছাত্রীর মা অভিযুক্ত ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা পর ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত ওই দুই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

