শেরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতের নাম মজনু মিয়া (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার হাওড়া কামারবাড়ি গ্রামের বাসিন্দা এবং সফর উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বাঁশতলা এলাকায় পৌঁছালে ‘সাম্মি ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বাসটি আটকিয়ে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও, উত্তেজিত জনতার বাধায় আগুন নেভানো সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ওই মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

