শেরপুরে বিকাশ প্রতারণায় ৩৯ হাজার টাকা গায়েব

বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দুই বোন ট্রেডার্স নামের একটি বিকাশ দোকানে প্রতারণার মাধ্যমে ৩৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দোকানের মালিক মোঃ ফেরদৌস আলম শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ছেলে দোকানে উপস্থিত থাকাকালে এক অজ্ঞাত ব্যক্তি দোকানে আসে। প্রথমে সে নগদ ১ হাজার টাকা ক্যাশ ইন করে এবং দুটি মোবাইল নম্বরে রিচার্জ নেয়।
এরপর প্রতারক ব্যক্তি আরও রিচার্জ দেওয়ার কথা বলে দোকানের মোবাইল ফোনটি নিয়ে নিজের ফোনে নম্বর তোলার কথা বলে হাতে নেয়। এ সময় সে দোকানের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯ হাজার টাকা নিজের নগদ নম্বরে ক্যাশ আউট করে টাকাগুলো না দিয়েই দোকান থেকে চলে যায়।

দোকান মালিক সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় তিনি শনিবার রাতে শেরপুর থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

