শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সোয়া ১ টায় উপজেলার বিশ্বা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। বর্তমানে তিনি ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়েনের বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ১৫ নভেম্বর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গোলাম রব্বানীকে তদন্তে প্রাপ্ত মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গোলাম রব্বানীকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

