শেরপুরে সংগীত ওস্তাদ আবুল কাশেমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে লালন চর্চা ও গবেষনামূলক সংগঠন ভবের হাটের আয়োজনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত ওস্তাদ মরহুম আবুল কাশেমের স্মরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভবের হাট সংগঠনের সভাপতি মোজাফ্ফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, ওস্তাদ মরহুম আবুল কাশেমের পরিবারের পক্ষে তার ছেলে আমিনুল ইসলাম, সরমালিকা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম রিপন, ভবের হাটের সংগীত শিক্ষক কন্ঠশিল্পী মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাংবাদিক এসআই বাবলু, নৃত্যাঞ্জলী আর্টস একাডেমীর পরিচালক কামরুল ইসলাম পাশা সহ বিভিন্ন পেশা ও সংস্কৃতিমনা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরন সভায় বক্তারা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত ওস্তাদ মরহুম আবুল কাশেমের সাথে জরিয়ে থাকা স্মৃতিগুলো তুলে ধরেন।
সভা শেষে মরহুম আবুল কাশেম সহ সকল উম্মাহর মুক্তি কামনায় দোয়া করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

