শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে পৌর শহরের কলেজরোড এলাকায় কোচের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের কলেজরোড এলাকার মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৭০) পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স’মিল ব্যবসায়ী।
জানা গেছে, কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজের প্রয়োজনে শেরপুর কলেজরোড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যান। তৎক্ষনাত একটি কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

