শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিলু চৌধুরীর মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহাপাড়া এলাকার বাসিন্দা ও হাটখোলা এলাকার পরিচিত ব্যবসায়ী বিলু চৌধুরী (৫৮) আর নেই। তিনি ওই এলাকার মৃত উপানন্দ চৌধুরীর ছেলে।
গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।
তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ জুন) বেলা আড়াই টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিলু চৌধুরী দীর্ঘদিন ধরে হাটখোলা বাজার এলাকায় ব্যবসা করতেন। তাঁর মৃত্যুতে শেরপুরের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশ্মশানে ধর্মীয় রীতি অনুসারে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

