শেরপুরে ১ বছরের শিশু সন্তান রেখে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে ১ বছরের শিশু সন্তান রেখে আজমেরী আক্তার সুম্মা (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা খন্দকার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজমেরী আক্তার শুভগাছা গ্রামের আযম খন্দকারের মেয়ে।
জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক করে টাঙ্গাইলের মির্জাপুরে কোদালিয়া গ্রামের মুসলিম শিকদারের ছেলে সোহেলের (২৭) সাথে বিয়ে হয় আজমেরীর। স্বামীকে নিয়ে আজমেরী তার বাবার বাসায় থাকতেন। তাদের মাঝে মধ্যে ঝগড়াও হতো।
মঙ্গলবার সকালে সোহেল কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল ১০ টার দিকে আজমেরীর মা তাছলিমা নাতির কান্নার আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখতে পায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তীরের সাথে ঝুঁলছে। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে লাশ নামায়।

নিহতের স্বামী সোহেল জানান, মঙ্গলবার আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। কিন্তু কেন সে এমন কাজ করলো আমি বুঝতে পারছি না।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাগ অভিমান থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

