শেরপুরের নকলায় ঈদে বাড়ি যেতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

বিশেষ সংবাদ

শেরপুরের নকলায় ঈদে বাড়ি যেতে না পারায় স্বামীর সাথে ঝগড়া করে তারজিনা আক্তার স্মৃতি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে নিহত গৃহবধূর স্বামী মো: তানজিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানজিল সিরাজগঞ্জে সদর উপজেলার গুনেরগাথী এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাগঞ্জের সদর উপজেলার সাহেদানগড়া এলাকার মো: আবু বক্তব সিদ্দিক মিয়ার মেয়ের সাথে বিয়ে হয় একই উপজেলার গুনের গাথী গ্রামোর মো: তানজিল আহমেদের। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।

প্রায় ২ বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে জয়ের করেন তানজিন আহমেদ। ৪ মাস আগে নকলায় বদলী হয়ে আসেন। সেই সুবাদে শেরপুর জেলার নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তার পরিবার নিয়ে। মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধার দিকে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হন স্ত্রী স্মৃতি। তানজিনেরও অফিস থেকে ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। পরে বাসায় গিয়ে তানজিন স্ত্রীকে বলে ছোট ছেলেকে নিয়ে এতো রাতে যাওয়া ঠিক হবে না।

এখন রাস্তায় গাড়ির প্রচুর চাপ। সকালে যাবো। এই কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে হাতাহাতিও হয়। পরে তানজিল ছোট ছেলেটিকে নিয়ে ঘুমিয়ে পরে। সেহরি খাওয়ার জন্য সজাগ পেয়ে দেখে স্মৃতি তার পাশে নেই। বারান্দায় গিয়ে দেখে গলায় উড়না পেচিয়ে বারান্দার গ্রিলের সাথে ঝুলছে স্মৃতির মরদেহ। পরে তাৎক্ষণিক উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুরের নকলায় ঈদে বাড়ি যেতে না পারায় গৃহবধূর আত্মহত্যার বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় নিহতের স্বামী তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। দুই জনের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...