শেরপুরের শালফা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে শালফা যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার শালফা গ্রামের পূর্বপাড়ায় এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রধান বক্তা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইনছান আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে আধুনিক সব খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই লাঠিখেলা। গ্রামের তরুণ, যুবকদের এ ধরণের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই । মন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনও বিকল্প নেই, তাই শিশু কিশোরদের প্রচলিত খেলা ফুটবল ক্রিকেটের পাশাপাশি ঐতিহ্যবাহী সকল খেলার প্রতি মনোনিবেশ হতে হবে।
লাঠিখেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম, বিশেষ অতিথি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন (সবুর), আমিনুল ইসলাম অদুদ, কসিম উদ্দিন, আব্দুস সামাদ, মোহাম্মাদ আলী, সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু রায়হান রঞ্জু প্রমূখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

