শেরপুরের সংগীতাঙ্গনের বাতিঘর আবুল কাশেম আর নেই

বগুড়ার শেরপুরের প্রবীণ সংগীত সাধক ও ওস্তাদ আবুল কাশেম (৮৫) আর নেই। রবিবার (২৯ জুন) দুপুর ২টায় শেরপুর পৌর শহরের সান্যাল পাড়ার নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজা নামাজ বাদ আসর অনুষ্ঠিত হবে।
তিনি জন্মেছিলেন উপজেলার কুসুম্বি ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ছিলেন বিখ্যাত সংগীত ওস্তাদ দবির উদ্দিনের সন্তান। জীবদ্দশায় নিজস্ব কোনো সংগীত বিদ্যালয় না খুললেও বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে সংগীত শিক্ষাদান ও প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতেন।
তার মৃত্যুতে শেরপুরের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানের জন্য তিনি জেলা প্রশাসক পদকসহ নানা সম্মাননা ও অনুদান পেয়েছিলেন বলে জানিয়েছেন তার ছেলে মেহেদী হাসান বাবলু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, অসংখ্য শিক্ষার্থী ও গুণমুগ্ধ শ্রোতা রেখে গেছেন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

