শ্রমিকদের তোপের মুখে ব্যাহত হলো পলিথিনের বিরুদ্ধে অভিযান

রাজধানীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে অভিযানকালে স্থানীয় শ্রমিকদের তোপের মুখে অভিযান বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ পলিথিন ব্যাগ কারখানায় অভিযান পরিচালনাকালে ওই কারখানা থেকে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল পাওয়া যায়। পরে তা জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।
ওই সময় কারখানার মালিক ও শ্রমিকপক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করেন। এসময় বিকল্প ব্যবস্থা না করে পলিথিন কারখানা সিলগালা করায় আপত্তি জানায় শ্রমিকরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে শ্রমিকদের তোপের মুখে অভিযানের নেতৃত্ব দেওয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম রুবিনা ফেরদৌসীর নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

