শ্রমিকদের বেতন আগামীকালের মধ্যে পরিশোধ করা হবে: উপদেষ্টা

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, রাজধানীর সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সেগুলোতে আগামীকাল সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, যেখানে যে কেউ এ ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন। শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা অসন্তোষ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান’কে কেন্দ্র করে বড় ধরনের সমস্যা হচ্ছে এজন্য শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার জন্য পোশাক কারখানাগুলোকে ঋণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে সচিব মাঠ পর্যায়ে যাবেন। শ্রমিকদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

