শ্রীনগরে গুলি করে তরুণীকে হত্যা, রিভলবারসহ প্রেমিক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে শাহিদা আক্তার (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০১ ডিসেম্বর) রাতে ভোলার ইলশা এলাকা থেকে রিভলভারসহ তৌহিদকে গ্রেফতার করা হয়।
নিহত শাহিদা আক্তার ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান এলাকার মৃত আব্দুল মোতালেবের মেয়ে।
গ্রেফতারকৃত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়ের (২৮) দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (০২ ডিসেম্বর) সকালে রাজধানী দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাসি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রিভলবার উদ্ধার করা হয়।
শ্রীনগরে গুলি করে তরুণীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইশতিয়াক জানান, গ্রেপ্তারকৃত তৌহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিকা’কে হত্যার কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, শনিবার (০১ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

