শ্রেণিকক্ষে অশালীন আচরণের ভিডিও ভাইরাল, দুই শিক্ষার্থী বহিষ্কার

বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের একটি আপত্তিকর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ৫৬ সেকেন্ডের ওই ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ইতোমধ্যে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রায় এক মাস আগের ঘটনা হলেও শুক্রবার (১৩ জুন) সকাল থেকে ‘খবর পোষ্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের পর এটি ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, শ্রেণিকক্ষে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী বসে থাকলেও তাদের মধ্যেই দুইজন ছাত্র তাদের সামনের দুই ছাত্রীকে জড়িয়ে ধরে অশোভন আচরণ করছে। ভিডিওটি ধারণ করে ছিল তাদেরই সহপাঠীরা, যারা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “ওই দুই শিক্ষার্থী সকালবেলা প্রাইভেট পড়তে এসে শ্রেণিকক্ষে এ ধরনের অনৈতিক কার্যক্রমে জড়ায়। ঘটনা জানার পর তাদের অভিভাবককে ডেকে এনে বহিষ্কার করা হয়। তখনই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার তা ভাইরাল হয়েছে।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “এ ঘটনায় আমাদের কাছে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ডিসির ব্যক্তিগত ভিডিও ভাইরাল

খলনায়ক মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল নিয়ে যা জানা গেল

‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

