শ্লীলতাহানির অভিযোগ করায় ছাত্রীকে ফেল করালেন চবি শিক্ষক

শ্লীলতাহানির অভিযোগ করায় এক ছাত্রীকে ফেল করানোর অভিযো উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগ জানিয়ে বিভাগে উক্ত কোর্সের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করার জন্য একটি আবেদনপত্র জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
আবেদনপত্রে ওই শিক্ষার্থী জানিয়েছেন, গত ৪ জুন (মঙ্গলবার) তার তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে একটি কোর্সে তাকে এফ গ্রেড দেয়া হয়েছে। এই কোর্স ব্যতীত অন্যান্য কোর্সগুলোতে ওই শিক্ষার্থী এ প্লাস থেকে এ মাইনাস এর মধ্যে গ্রেড পেয়েছেন। বিগত বছরগুলোর পরিক্ষাতেও তিনি ভালো ফলাফল অর্জন করেছেন।
শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে আবেদনপত্রে তিনি আরও জানিয়েছেন, এই বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে তিনি চবির উক্ত কোর্স শিক্ষক অধ্যাপক মো: ইসমাইলের বিরুদ্ধে অযাচিতভাবে মানসিক যন্ত্রণা এবং গভীর রাতে ফোন করে উত্যক্ত করার জন্য বিভাগের কাছে অভিযোগ দায়ের করেন।

ওই সময় এই ঘটনা ভুক্তভোগী শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলে কোনোরূপ প্রভাব ফেলবে না বলে বিভাগ তাকে আশ্বাস দেয়। কিন্তু গত ৪ জুন প্রকাশিত ফলাফলে তিনি ওই শিক্ষকের কোর্সে এফ গ্রেড পান।
বিভাগের পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ উদ্দীন জানান, এ ব্যাপারে আমাদের কাজ শেষ করেছি, আমরা পরীক্ষা কমিটি মিটিং করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি চিঠি পাঠিয়েছি। পরবর্তীতে যা পদক্ষেপ নেয়ার তারাই নিবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

