সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন ড. ইউনূস। সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে।
দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর জাতীয় নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি, যত দ্রুত আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, সংবিধান সংশোধনের পাশাপাশি সরকারের পরিধি, জতাীয় সংসদ এবং নির্বাচনী বিধিমালার সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো দরকার। আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের সময়কালটা যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। দেশের পরর্বর্তী জাতীয় নির্বাচনের আগে প্রয়জনীয় সংস্কার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্ট ড. ইউনূস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

