সংস্কারের জন্য মাসে’র পর মাস প্রয়োজন হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৪০টি রাজনৈতিক দল একমত হয়ে আমরা জাতির সামনে ৩১ দফা সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৫ অক্টেবর) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম এর এক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন,ওয়ান ইলেভেনের মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনো চলছে। দেশের মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে বর্তমান সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে আসা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব কাল্পনিক। বিএনপির প্রস্তাবিত ৩১ দফার মধ্যে কিছু সংযোজন-বিয়োজন করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরাকারকে আহ্বান জানিয়েছেন দলটির অন্যতম এই নেতা।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ২৭ দফা সংস্কার কর্মসূচি তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম, তখন দেশের সকল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সেটিকে আরো পরিমার্জিত করে রাষ্ট্রের ৩১ দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা সরকার পতনে যুগপৎ আন্দোলনের সময়। সুতরাং, নতুন করে আর কোনও সংস্কারের প্রয়োজন নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

