সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬ তলা ভবনে আগুন লাগে। ভবনের ৮ এবং ৯ তলায় আগুন ছড়িয়েছে। গতকাল রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ শুরু করে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন মৃত্যু বরণ করেছেন। তিনি আগুন নেভানোর সময় ট্রাকচাপায় মারা গেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্তে আমরা একটি কমিটি গঠন করছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

