সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে আগামীকাল

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটির প্রাথমিক তদন্তের প্রতিবেদন সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনও কিছু জানতে পেরেছেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য ৩ দিনের সময় দেওয়া আছে আগামীকালকে কিছুটা জানতে পারব।
তিনি বলেন, ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে, সচিবালয়ের মতো জায়গায় এমন ভাবে আগুন। আমরা ভাবছি ঘটনাটি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। এটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত শেষ হলে আমরা বলতে পারব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

