সচিবালয়ে ভাঙচুর ও হত্যচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ সংবাদ

সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলাটি দায়ের করেন ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। এতে বলা হয়েছে, গত ২২ জুলাই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সামনে জড়ো হন।

প্রথমে তারা শিক্ষাভবন ও শিক্ষাবোর্ড ঘুরে সচিবালয়ের দিকে অগ্রসর হন। অভিযোগ অনুযায়ী, অবস্থান কর্মসূচি চলাকালে সচিবালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের ভিতরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা বেআইনি জনসমাবেশে রূপ নেয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেটে হঠাৎ হানা দেন।

মামলায় বলা হয়, আন্দোলনকারীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে হামলায় বেশ কয়েকজন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য আহত হন।

এছাড়া, বেশ কয়েকটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয় এবং ভয়ভীতি ছড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। মামলায় এসব কর্মকাণ্ডকে ‘হত্যাচেষ্টামূলক আক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকরা দুর্বল হলে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা...