সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসানসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার ছাতক-সিলেট সড়কের সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা ছাতকগামী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সিএনজি চালক সাত্তার মিয়া মারা যান।
সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পাগল হাসানসহ নিহত ২ বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

