সন্তানদের নিয়ে পলিটিক্স করবেন না: উপদেষ্টা এম শাখাওয়াত

সন্তানদের নিয়ে আপনারা পলিটিক্স করবেন না। পলিটিক্স করে এই দেশটাকে আপনারা কি করেছেন দেখেন। এখন টাকা ছাড়া আর কোনও কিছুই হয় না। পয়সা দিলেই সব ঠিক হয়ে যায়। অর্থ ছাড়া কোনও কিছুতেই হাত দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের পাট ও বস্ত্র এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
শনিবার (০৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্ট বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১৫ শতাধিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আর যারা বেঁচে আছে তাদের অনেকের চোখ নেই, কারো হাত নেই, আবার কারো পা নেই। আপনারা যান তাদের দেখেন। কয়েক হাজারের মতো ছেলে আর কোনও দিন চোখে দেখবে না। এই লজ্জা আমরা কোথায় রাখব। সন্তানদের নিয়ে আপনারা আর পলিটিক্স করবেন না। আপনারা পলিটিক্স করে এই দেশেটাকে শেষ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

