সবজির বাজারে কিছুটা স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংস

বিশেষ সংবাদ

রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সাধারণ মানুষের হাঁসফাঁস বাড়াচ্ছে মাছ ও গরু-খাসির মাংসের উর্ধ্বমুখী দাম। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে তুলনামূলকভাবে স্থিতিশীল মুরগির বাজার

শুক্রবার (২৩ মে) সকালে খিলক্ষেত, বনশ্রী, রামপুরা, মালিবাগ ও কারওয়ানবাজার ঘুরে এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এই চিত্র পাওয়া গেছে।

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি ও লেয়ার প্রজাতির মুরগি ২৫ থেকে ২৬০ টাকা, দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা এবং হাঁস প্রতি পিস ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, “সব ধরনের মুরগির দাম গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল। তাই সাধারণ মানুষ এখন মূলত মুরগির দিকেই ঝুঁকছে।”

গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায়। খাসির মাংস ১,২৫০ টাকা কেজি এবং ছাগলের মাংস ১,১০০ টাকা দরে মিলছে। সাধারণ ক্রেতাদের অনেকেই এসব দামে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ গরুর মাংসের দোকানে ঢুকে ফিরে যাচ্ছেন মুরগির দোকানে।

তেলাপিয়া ও পাঙাশ মাছ ছাড়া অধিকাংশ মাছের দাম এখনো নাগালের বাইরে। বাজারে প্রতি কেজি রুই ২৫০–৩৫০ টাকা, কাতল ৩০০–৪০০ টাকা, চিংড়ি ৬৫০–৯০০ টাকা, টেংরা ৫৫০–৭০০ টাকা, শিং ও কৈ মাছ ৩৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, “দুই বেলার বাজারে এখন মাছ কেনা যেন বিলাসিতা। এমনকি দেশি শিং বা কৈ কিনতে গেলে এক কেজি মুরগির দামেও কুলায় না।”

বাজারে বোরো মৌসুমের নতুন চাল আসায় মিনিকেট চালের দাম কেজিতে ১–২ টাকা কমেছে। খুচরা পর্যায়ে ৭২ থেকে ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল। তবে কিছু ব্র্যান্ডে এখনো ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ডিমের দাম বাড়ছে ধারাবাহিকভাবে। এক মাস আগেও যা ছিল ১১৫–১২০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০–১৪০ টাকা প্রতি ডজনে।

সবজির দামে বড় ধরনের ওঠানামা নেই। পটোল, ঢ্যাঁড়স, টমেটো, ঝিঙে, ধুন্দল, লাউ ৪০–৬০ টাকায় এবং বরবটি, কাঁকরোল, বেগুন ৬০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের ক্রেতারা বলছেন, “সবজিই এখন কিছুটা সাশ্রয়ী, মাছ-মাংস তো ধরা-ছোঁয়ার বাইরে।”

পেঁয়াজ প্রতি কেজি ৫৫–৭০ টাকা, আলু ২০–২৫ টাকা, দেশি রসুন ১২০–১৪০ টাকা এবং আমদানি করা রসুন ২২০–২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয়...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...