সরকারি গাড়িতে নাটোরে এলো ইউএনওর কোরবানির গরু

রাজশাহী থেকে নাটোরের বাগাতিপাড়ায় সরকারি গাড়িতে কোরবানির গরু এনে সমালোচনার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। গরুটি আনা হয় সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্বে থাকা প্রভার ব্যবহৃত সরকারি ডাবল কেবিন গাড়িতে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে। রাজশাহীর নওদাপাড়া হাট থেকে গরুটি কেনার পর পেছনের কেবিনে তোলা হয়, আর সামনে বসে প্রভা নিজেই তা নিয়ে ফেরেন বাগাতিপাড়ায়।
বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত কাজে সরকারি যান ব্যবহারের নৈতিকতা নিয়ে।
তথ্য অনুযায়ী, ওই দিন সকালে রাজশাহীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভায় যোগ দেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। সভা শেষে সময় পেয়ে রাজশাহীর পশুহাট ঘুরে নিজের জন্য একটি মাঝারি আকারের কোরবানির গরু কিনে নেন। গরুর ওজন আনুমানিক দুই থেকে আড়াই মণ বলে জানা গেছে।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘বাগাতিপাড়ায় কোনো পশুর হাট নেই। তাই রাজশাহী থেকে মিটিং শেষে গরু কিনে এনেছি। গাড়ির পেছনের কেবিনে জায়গা খালি ছিল, তাই ওখানেই গরুটা উঠানো হয়।’
তবে ইউএনওর এই সিদ্ধান্তকে ভালোভাবে দেখেননি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, ‘সরকারি গাড়ির ব্যবহার নিয়মের মধ্যে থাকতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে খেয়াল রাখা হবে।’
তবে গাড়িচালক সুমন আলী জানান, ‘স্যারের অনুমতিতেই গরুটা নিয়ে আসা হয়েছে।’
গরুটি সরকারি কাজে ব্যবহৃত গাড়িতে আনার পেছনে ইউএনওর যুক্তি থাকলেও, এই ঘটনা নিয়ে প্রশাসনের ভেতর-বাইরে আলোচনা-সমালোচনা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

