সহিংসতার মামলায় যুবলীগ নেতা ডাবলুর দুই দিনের রিমান্ড

বগুড়ার আলোচিত সহিংসতার মামলায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২৫ মে) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এই আদেশ দেন।
২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে বগুড়ায় সহিংস ঘটনার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আমিনুলকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করে পুলিশ । মামলাটি মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (২৩ মে) রাতে ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে আমিনুল ইসলাম ডাবলু (৪৫), মাসরাফি হিরো (৩৫) ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে (৩৫)।
গ্রেফতারকৃত, তিনজনেরই বাড়ি বগুড়ায়। ডাবলু বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং মাসরাফি হিরো একই কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
উল্লেখ্যে, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থান চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, বিস্ফোরণ, হামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

