সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭০টির বেশি হোটেল-রিসোর্ট

বিশেষ সংবাদ

রাঙামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় হোটেল-মোটেল, রিসোর্ট ও বসতঘরসহ প্রায় ৯০টি স্থাপনা পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র ভ্যালিতে এই ঘটনা ঘটেছে।

সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় আজ সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সাকের সকল পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, সাজেক ভ্যালীকে প্রথমে একটি রিসোর্ট আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেল, রিসোর্ট, মোটেল, ও স্থানীয়দের বসত ঘরে। চোখের পলকেই আগুনের ভয়াবহতা অনেকটাই। এসময় সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবিসহ স্থানীয়রা।

পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে সময়ের সঙ্গে বাড়তে থাকে আগুনির ভয়াবহতা। ওই ময় সেনাবাহিনীর সহযোগীতায় হেলিকপ্টারযোগে পানি দেওয়া হয় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায়।

রাঙামাটি সাজেক পর্যটন কেন্দ্রের সভাপতি সূপনা দেব বর্মন বলেন, প্রায় ৫০টির অধিক হোটেল, মোটেল ও রিসোর্ট পুড়েছে। রেস্টুরেন্ট পুড়েছে প্রায় ৩০টার মতো। এছাড়া হেডম্যানের ঘরসহ স্থানীয়দের বাড়ি ঘর পুড়েছে প্রায় ২০টি। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

ঘটনার পর পরই রাঙামাটির জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-সচিব মোবারক হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি। আগুনের সূত্রপাত সর্ম্পকে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। দীর্ঘ...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেল...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল...