সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় অনুপম কুমার ঘোষ (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শহরের রসুলপুর এলাকার তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পুলিশ সদস্য অনুপম কুমার ঘোষ (২৬) বাগেরহাটের চিতলমারী থানা এলাকার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায় , চাকরির সুবাদে অনুপম সাতক্ষীরর রসুলপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল ডিউটি শেষে রাত ২টার দিকে বাসায় ফেরেন তিনি। এরপর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আজ ভোররাতে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ধারণ করা হচ্ছে, পারিবারিক কলের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

