সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ. এম. এস কিবরিয়া হত্যা মামলায় নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত। বুধবার ১১ সেপ্টেম্বর সকালে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি সিলেটের হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন।
এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা হয়।
এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। একই মামলার অন্যতম আসামি লুৎফুজ্জামান বাবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। পরে আদালতের বিচারক স্বপন কুমার বাবরের জামিন মঞ্জুর করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

