সাবেক এনসিপি নেতা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডিও ব্লক

সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। পাশাপাশি, তানভীরের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার আদেশও দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এসব অনিয়মের মাধ্যমে তিনি নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—তানভীর দেশ ছাড়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট প্রমাণাদি সংগ্রহ ও তদন্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ফলে, অভিযোগের স্বার্থে তার বিদেশগমন ঠেকাতে এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করাটা জরুরি।
এনসিপি’র সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিষয়ে এর আগেও নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে এবার অনুসন্ধানের আওতায় এসে তার চলাফেরায় নজরদারি জোরালো করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

