সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি রাজানীর উত্তারার নিজ বাসায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও জানান, সাবেক এমপি মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্র নিহতে ঘটনায় থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দিখিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি একজন আওয়ামী লীগপন্থি ব্যবসায়ী ও নেতা এবং এফবিসিসিআইয় ও বিজিএমইয়ের সাবেক সভাপতি ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

