সাবেক এমপি দুর্জয় ও তার স্ত্রীর ফ্ল্যাট, প্লট, গাড়ি জব্দের আদেশ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো:জাকির হোসেন মঙ্গলবার (২১ জানুয়ারি) এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে , সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ঢাকার ১টি ফ্ল্যাট,৩টি গাড়ি ও ১টি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর নাঈমুর রহমান দুর্জয় ও স্ত্রী ফারহানা রহমানের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তা বলেন, সাবেক সাংসদ দুর্জয় তার সম্পদ অন্য কোথাও হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, সেজন্য স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে জনান তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর স্ত্রীসহ নাঈমুর রহমান দুর্জয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। এরপর ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। আর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

