সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।
এর আগে, বুধবারর (২০ নভেম্বর) রাতে নিজ এলাকায় যাওয়ার পথে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়িচালক আহত হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়ায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রানৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দান করেন শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

