সাবেক এমপি হাজি সেলিম পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মো: সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে, রবিবার (০১ সেপ্টেম্বর) মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আজ দুপুর ৩টার দিকে কড়া পুলিশ পাহারায় সাবেক এমপি হাজি সেলিমকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়।
এ সময় আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও বিএনপি-সমর্থক হাজি সেলিমের শাস্তি দাবিতে স্লোগান দেন। আদালতের কাঠগড়ায় দাড়িয়ে হাজি সেলিম আবেগতাড়িত হয়ে পড়েন। এরপর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হলে তাকে আবারও আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় হাজি সেলিমের হাতে হাতকড়া পরানো ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

