সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

বিভিন্ন মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। সোমবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো: রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানিয়েছেন, সোমবার বিকালে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫টি থানায় মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা যায়, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর আগে তিনি আরো দুইবার ২টি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন।
তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসন থেকে টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

