‘সাবেক সিইসি নুরুল হুদাকে মব জাস্টিস করে হেনস্থা, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে যেটা হয়েছে—গলায় এটা-সেটা পরিয়ে দেওয়া হয়েছে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন কিছু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, তারা যথাযথ ব্যবস্থা নেবে।”
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে দুর্ব্যবহার ও গলায় অশোভন বস্তু পরানোর একটি ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি সমালোচিত হয়। এই প্রেক্ষাপটে সরকারের উচ্চপর্যায়ের একজন উপদেষ্টার এমন প্রতিক্রিয়া ঘটনা সম্পর্কে সরকারী অবস্থান স্পষ্ট করল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখা হবে—কারা কারা জড়িত। যদি দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা কৃষিজমি রক্ষায় একটি আইন করতে যাচ্ছি, যাতে কৃষিজমি আর দখলের শিকার না হয়।” তিনি আরও বলেন, দেশে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। তাই দেশি ফলের চাষ বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছান। পরিদর্শন শেষে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ও জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান এবং মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সেলিম প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

