সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনির’কে (৫৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনিরুজ্জামান মনির উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য। মনিরুজ্জামান মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলেও জানা গেছে।
জানা গেছে, মনিরুজ্জামান নিজ এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার (০৪ অক্টেবর) সামাজিক মসজিদে নামাজ পড়ে সিএনজিযোগে উপজেলার বসুরহাট বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় চৌরাস্তা এলাকায় পৌছাঁলে তার সিএনজিটি গতিরোধ করে বেশ কয়েকজন দুর্বৃত্ত।
পরে তারা মনিরুজ্জামানকে সিএনজি থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। পরে হাসপাতালে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। আহত ব্যক্তির পরিবার থেকে কেউ অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

