সাময়িক বরখাস্ত ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদসহ অন্যান্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন আদালতে গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণ-মাধ্যম সমন্বয়ক মো: আবু হানিফ বাদী হয়ে এ মামলার আবেদন করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো: খাদেমুল ইসলামা জানিয়েছেন, বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ ব্যাপারে আদেশ পরে হবে বলে জানান আদালত।
আবেদনে জানানো হয়েছে, গত ৫ অক্টোবর সাময়িক বরখাস্ত আসামি তাপসী তাবাসসুম ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেছেন।
আবেদনে আরও জানানো হয়, মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে ও সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতির সৃষ্টি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

