সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭ দিন পর মুনতাহারের লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (০৩ নভম্বের) বিকাল ৩টার দিকে নিখোঁজ হয় মুনতাহার। সে উপজেলার সদর ইউনিয়নের ভাড়ারিফৌদ এলাকার শামীম আহমদের মেয়ে। নিহতের পরিবারের দাবি, শিশু মুনতাহারকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে।
সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭ দিন পর মুনতাহারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল আওয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের এক প্রতিবেশি মা ও মেয়েকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৩ নভেম্বর) সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা। এরপর প্রতিদিনের মতো প্রতিবেশিদের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। তবে বিকাল হলে মুনতাহা বাড়ি না ফিরলে তার পরিবারে লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে অনেক খোঁজাখুঁজি করলেও মুনতাহাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

